× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নাভারণ মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাভারণ মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমান নার্সারী ও উপজেলা বন ভিাগের সহযোগীতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন শার্শার মটর ম্যাকানিক উদ্ভাবক মিজান।
সোমবার সকালে মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ সালেহ আহমেদ এর সভাপতিত্বে উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে এ সময় উস্থিত ছিলেন হ্যানিম্যান হোমিও প্যারামেডিকেল কলেজ নাভারণ শাখার ডাক্তার ওবাইদুর রহমান, শার্শা উপজেলার সনাম ধন্য কবিরাজ আবু হানিফ হেলার প্রমূখ।
পরিবেশের উপর গভীর চিন্তা চেতনা ও পরিবেশের ভারসম্য রক্ষার্থে উদ্ভাবক মিজানের ভ্রাম্যমান নার্সারীর এগিয়ে চলা। পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় ইতোমধ্যে সরকারী ভাবে তাকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকার অনুদান। সহযোগীতায় এগিয়ে এসেছে স্থানীয় বন বিভাগ।
উদ্ভাবক মিজান জানান, পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় সরকারী ভাবে যে অর্থ আমাকে সহায়তা দেওয়া হয়েছে সেই অর্থের পুরোটাই আমি পরিবেশের ভারসম্য রক্ষার্থে এই পরিবেশ বান্ধব গাছ বিতরণের কাজে ব্যায় করতে চাই।


এ ক্যটাগরির আরো খবর..