× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নাটোর প্রতিনিধি

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের ভিতর ছুরির আঘাতে জখম হয়েছে এক শিক্ষার্থী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
natore

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের ভিতর ছুরির আঘাতে  জখম হয়েছে এক শিক্ষার্থী। বুধবার ১২টার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মর্নিং শিফট এ ৭ম শ্রেণির ক শাখায় পাঠদানের নির্ধারিত সময় থাকা সত্বেও শ্রেণীর শিক্ষক না থাকায় শিক্ষার্থী আলিফ ও নিরব এর মধ্যে বাক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে নিরব এর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আলিফ কে আঘাত করে।  এ সময় ক্লাসের অন্য শিক্ষার্থীরা নিরব কে আটকাতে গিয়েও ব্যর্থ হয়। এতে আলিফের গলার নিচে ও পায়ে ছুরির চোট লেগে রক্তাক্ত হয়। শিক্ষকরা আলিফ কে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে আলিফকে তার বাবা ৃমার কাছে হস্তান্তর করে।
এদিকে খবর পেয়ে নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বিদ্যালয় পরিদর্শনে গেলেও বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে সাংবাদিকদের এড়িয়ে কোন পদক্ষেপ না নিয়ে চলে যান।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা গণমাধ্যমের কাছে মুখ খুলেননি। নাটোর সরকারী বালক বিদ্যালয়ের সভাপতি নাটোরের কেলা প্রশাসক আবু নাসের ভূইয়া বলেন, বিদ্যালয় কতৃপক্ষ এ বিষয়ে আমাকে কোন অবহিত করেনি। গণমাধ্যম সূত্রে সংবাদ পেয়ে তিনি এসেছেন। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
আহত  আলিফের বাবা মোঃ শাকিল হোসেন বলেন,নিরবের বিরুদ্ধে বিদ্যালয় কতৃপক্ষ কোন পদক্ষেপ না নিলে তিনি আইনগত সহায়তা নিবন।


এ ক্যটাগরির আরো খবর..