× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নাটোর প্রতিনিধি

নাটোরে মাদক মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
natore

নাটোরে মাদক মামলার নারীসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, মোছাঃ ফাতেমা বেগম(৪৫) ও মোঃ মাসুদ রানা(৩৫)।  ফাতেমা বেগম নাটোর শহরের চকবৈদ্যনাঘ এলাকার আব্দুর রহিমের স্ত্রী এবং মাসুদ রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাদারপুর গ্রামের চান্দু রহমানের ছেলে।

আদালত সূত্রে জানাযায়, চলতি ২০২৩ এর জানুয়ারি ২১ তারিখে বিকালে র‍্যাব ৫ এর একটি দল চকবৈদ্যনাথ গুড় পট্টি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছিল। এসময় মোটরসাইকেল নিয়ে অভিযুক্ত দুইজনকে আসতে দেখে র‍্যাব থামার কথা বললে তারা পালানোর চেষ্টা করে র‍্যাব তখন তাদের গতিরোধ করে দেহ তল্লাশি করে একটি পলিথিন ব্যাগের মধ্যে স্যান্ডেলের ভিতর থেকে ২১০ গ্রাম হেরোইন ও ৭৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাব থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষ চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর বিচার কার্য শুরু হয়।
স্বাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শরিফ উদ্দিন এ রায় ঘোষনা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..