× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

নাটোর প্রতিনিধি

নাটোরে অটোচালক মাহফুজ হত্যার রহস্য উদ্ঘাটন- গ্রেফতার ৫

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
natore

নাটোরের বাগাতীপাড়া উপজেলার দিদারুল ইসলাম মাহফুজ (১৮)নামে অটোরিকশা চালককে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে মোঃ হাবিল হোসেন (৩০), আমিন চান শেখের ছেলে মোঃ রানা শেখ (১৯), বাগাতীপাড়া উপজেলার চকহরিরামপুর গ্রামের মোতাহার আলীর ছেলে মোঃ রানা(২২), কুঠী বাশবাড়ীয়া গ্রামের সুমন আলীর ছেলে সামিউল ইসলাম শুভ(১৯) এবং নুরপুর মালণ্চি এলাকার জালাল প্রামানিকের ছেলে মোঃ  ইমন প্রামানিক (২০)। বৃহস্পতিবার রাতে পুলিশের একাধিক চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
শুক্রবার(৬ অক্টোবর) দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, একই উপজেলার চকহরিরামপুর গ্রামের মোতাহার আলীর ছেলে রানার স্ত্রীর সাথে মাহফুজের পরকীয়া প্রেম ছিল। তাই প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে রানা ও তার সহযোগিরা গতি বুধবার(৪ অক্টোবর) সন্ধ্যায় ইজিবাইক ভাড়া নেওয়ার জন্য মাহফুজকে ফোন করে ডেকে নেয় এবং তারা তার অটোবাইক ভাড়া করে বাগাতীপাড়া উপজেলার  দেবনগর এলাকায় নিয়ে যায়। পরে মাহফুজকে পাশের একটি আমবাগান নিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাত করা তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্থানীয়া আমবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মাহফুজের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করে।
এ ঘটনায় নিহতের বাবা দেলোয়ার হোসেন থানায় একটি হত্যা মামলা করলে ঘটনার আসল রহস্য উদঘাটনে পুলিশ  তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার রাতেই ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করে এবং ইজিবাইকসহ হত্যা কাজে ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করে।


এ ক্যটাগরির আরো খবর..