× Banner
সর্বশেষ
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের

‘নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচনে নৌকাবিহীন তা খুবই দু:খজনক’: এম তৌহিদুল আলম

admin
হালনাগাদ: বুধবার, ২১ মার্চ, ২০১৮

এইচ এম সুমন,ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রামঃ
ফটিকছড়ি উপজেলার ‘নাজিরহাট পৌরসভা’ নির্বাচনের বাকি মাত্র ৮ দিন। আ’লীগের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী মজিবুল হক ঋণখেলাপীর দায়ে প্রার্থীতা থেকে বাতিল হলে বেকায়দায় পড়ে আ‘লীগ। আপিলেও হেরে গিয়ে প্রার্থীতা ফিরে না পেলে আদালতের সরনাপন্ন হন মজিবুল হক। গত রোববারে প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য করা রিটের শুনানি হওয়ার কথা থাকলেও বিাচারকরা কোন প্রকার সিদ্ধান্ত না দেওয়া কিংবা পরবর্তী শুনানির তারিখও ঘোষণা না করায় অনেকটা নিশ্চিত নৌকা বিহীন নির্বাচনের দিকে এগুচ্ছে নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচন। এদিকে নৌকার বিকল্প প্রার্থী হিসেবে নির্ধারণ করে রাখা হয়েছে স্বতন্ত্রপ্রার্থী নাজিরহাট পৌর আ’লীগ নেতা আনোয়ার পাশাকে। উপজেলা আ‘লীগ কিংবা জেলা থেকে কোন প্রকার সমর্থন না দিলেও নাজিরহাট পৌর আ‘লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পূর্ণ সমর্থন দিয়ে প্রচার প্রচারণা করে আসছিল বেশ কয়েকদিন পূর্ব থেকে। এবার ফটিকছড়িতে বিবাধমান আওয়ামীলীগের গ্র“পির বৃহত্তর অংশ ফটিকছড়ি আওয়ামী পরিবার আনোয়ার পাশাকে পূর্ন সমর্থণ দিয়েছে।

আজ (মঙ্গলবার) নাজিরহাট আজমরোডস্থ একটি কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের আনোয়ার পাশাকে জয়ী করতে সব ধরনের প্রচার প্রচারণা ও সহযোগিতা করার জন্য আ’লীগ সর্বদা প্রস্তুতির ঘোষণা দেন। যেখানে উপস্থিত ছিলেন জেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, জেলা আ‘লীগের সাবেক সদস্য এইচ এম আবু তৈয়ব, উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক এম .সোলাইমান বি.কম সহ উপজেলা ও নাজিরহাট পৌরসভার একাধিক সিনিয়র নেতৃবৃন্দ। নাজিরহাট পৌর আ‘লীগের আহবায়ক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো.ইউছুপের সঞ্চালনায় কর্মী সম্মেলনটি থেকে আনোয়ার পাশাকে বিজয় করতে একাট্টা হয়ে কাজ করার অঙ্গিকারবদ্ধ হন নেতারা।

জেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচনে নৌকাবিহীন তা খুবই দু:খজনক ও হতাশাজনক। অামাদের বিশাল নেতা-কর্মীরা দলীয় প্রার্থী না থাকায় নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যা জাতীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে ; তাই বিকল্প হিসেবে অামার অা’লীগের একনিষ্ট নিবেদিত অানোয়ার পাশাকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার অঅঙ্গিকারবদ্ধ হয়েছি। আজ থেকে নৌকার বিকল্প নারেকল গাছ প্রতীক। ‘


এ ক্যটাগরির আরো খবর..