× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে গরু পাচারকারী নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে বিএসএফ-এর গুলিতে ছবিল উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশি গরু পাচারকারী নিহত।

আজ বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ভোররাতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, একদল চোরাকারবরী গরু আনার জন্য কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯/৪টি এর নিকট দিয়ে ভারতের আসামের অভ্যন্তরে মন্ত্রীরচরে যায়। এসময় ভারতের আসামের রাজ্যের ৪১ ব্যাটালিয়ানের বিএসএফ এর মন্ত্রীরচর ক্যাম্পের সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি করে। এসময় ছবিলের পেটে গুলি লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে তার সহযোগিরা তাক উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে তিনি মারা যান।

নারায়ণপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, ছবিল নামের এক বাংলাদেশি ডাঙ্গোয়াল (গরু পাচারের রাখাল) নিহত হয়েছেন। নিহত ছবিলের মরদেহ তার বাড়িতে আছে এবং গ্রামপুলিশের পাহারায় রয়েছে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বিএসএফ-এর গুলিতে ছবিলের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন এবং গরু চোরাচালান বন্ধের দাবি জানান।

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে কোন ব্যাক্তির মরদেহ স্পটে পাওয়া যায়নি।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বিএসএফের গুলিতে ছবিল উদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..