× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ভারত প্রতিনিধি

নরেন্দ্র মোদির মা হীরাবেন প্রয়াত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
মা হীরাবেন প্রয়াত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন প্রয়াত হয়েছেন। গত জুন মাসেই ১০০ বছরে পা রেখেছিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী।

আজ শুক্রবার সকালে আমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন। মৃত্যুশোকে কাতর প্রধানমন্ত্রী মাকে শেষ বারের জন্য দেখতে ছুটলেন গুজরাট।

জানা যায়, শ্বাসকষ্টজনিত কারণে ৩ দিন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর জীবনযুদ্ধে পরাজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। আমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি ছিলেন তিঁনি। বৃহস্পতিবার চিকিৎসায় কিছুটা সাড়াও দিচ্ছিলেন হীরাবেন। উন্নতি হয়েছিল শারীরিক অবস্থার। তবে আজ সব আশার অবসান ঘটিয়ে কখনো না ফেরার দেশে প্রধানমন্ত্রীর মা।

প্রসঙ্গত, গত জুন মাসে প্রধানমন্ত্রী মায়ের সঙ্গে দেখা করতে গান্ধীনগরে গিয়েছিলেন। সেখানে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। হীরাবেনের প্রয়ানে শোকাহত গোটা দেশ।

সেইসাথেই সম্ভবত কলকাতায় আসবেন না প্রধানমন্ত্রী। বছর শেষে কলকাতায় এসে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন সহ নানা সরকারি কর্মসূচীর পরিকল্পনা ছিল তাঁর। তবে সূত্রের খবর, আপাতত ভিডিয়ো কনফারেন্সে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রোর মতো প্রকল্পের উদ্বোধন করবেন তিঁনি।


এ ক্যটাগরির আরো খবর..