নয়াপল্টনে দুই ট্রাভেল এজেন্সিতে অভিযান

নয়াপল্টনে দুই ট্রাভেল এজেন্সিতে অভিযান

আজ রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত দুটি ট্রাভেলএজেন্সি—এয়ারস্পিড প্রাইভেট লিমিটেড এবং নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এঅভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবংবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে এয়ারস্পিড প্রাইভেট লিমিটেডকে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানকরতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে একই আইনের ৪৫ ধারায়প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থতা এবং ৫৩ ধারায় অবহেলার মাধ্যমেযাত্রীদের অর্থহানি ঘটানোর অপরাধে মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে বেসামরিকবিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।