× Banner
সর্বশেষ

উত্তম কুমার পাল হিমেল,ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব দধিভান্ডে সমাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব

নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয়  শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক  অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব গত শনিবার বিকালে  দধিভান্ড ভঞ্জন ও হরিলুটের মাধ্যমে  সম্পন্ন হয়েছে ।  ]
৩ দিনব্যাপী  অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীর্তন পরিবেশন করেন,কীর্তনীয়া রংপুরের সীমা রায়,কুলাউড়ার পুলিশ বিদ্যুৎ দাস,সুনামগঞ্জের  সজিব তালুকদার, নবীগঞ্জের  রজত কান্তি গোস্বামীসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। এতে পৌরহিত্য করেন গোবিন্দ জিউড় মন্দিরের সেবায়ত সুদাম বৈষ্ণব ও লক্ষী বৈষ্ণবী।
 কীর্তন কমিটির সভাপতি অজিত কুমার দাশের এবং সাধারন সম্পাদক লিটন দেবনাথের সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া,সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া,  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, দৈনিক দেশবার্তার সম্পাদক ও প্রকাশক কাজী তোফায়েল আহমদ,বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব, হবিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়,আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিভু আচার্য্য, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত, কীর্তন কমিটির সুবিনয় কর, অরবিন্দু বনিক,রাজেন্দ্র দত্তরায়, প্রজেশ রায় নিতন, প্রমথ চক্রবর্ত্তী বেনু,পবিত্র বনিক, উত্তম কুমার রায়,বিষ্ণুপদ রায়, দীপক পাল, জন্টু চন্দ্র রায়, প্রশান্ত দাশগুপ্ত খোকন, অমলেন্দু সুত্রধর, শংকর চন্দ্র দেব, পার্থ কুমার পাল, কাঞ্চন বনিক, মতি বিজয়া পাল,ভাস্কর দত্ত রায়, মিথুন পাল,পলাশ দেব,বিপুল দাশসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।  প্রচুর ভক্তবৃন্দের উপচেপড়া  সমাগমে দধিভান্ড ভঞ্জন ও হরিলুটের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..