× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

নবীগঞ্জ কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের উদ্যোগে গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।এতে বিশেষ অতিথি ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম,অভিভাবক সভাপতি কুটি রঞ্জন গোপ।

বক্তব্য রাখেন,শিক্ষক শুক্লা পাল,হাসনা খানম,অঞ্জলী রানী দাশ,জবা রানী দাশ,অভিভাবক প্রতিনিধি মিহির লাল গোপ,নারায়ন চক্রবর্ত্তী,ফুলন্তী পাল,সুজিত সরকার,অসীম সরকার,প্রবোধ কুড়ি প্রমুখ। বক্তারা বলেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকবৃন্দসহ অভিভাবকদেরকে ও সচেতন ভুমিকা পালন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..