× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

নবীগঞ্জ ঐতিহ্যবাহী সোজাপুর কালচাঁদ জিউর আখড়ায় ৩ দিনব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব সম্পন্ন

admin
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের ঐতিহ্যবাহী কালচাঁদ জিউর আখড়ায় ৩ দিনব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে আজ বুধবার দুপুরে সম্পন্ন হয়েছে।

অনুষ্টানমালার মধ্যে ছিল গীতাপাঠ,মঙ্গলঘট স্থাপন, অধিবাস,লীলাকীর্তন,দধিভান্ড ভঞ্জন ও মহাপ্রসাদ বিতরন। আখড়ার সেবায়েত শ্রী কৃষ্ণ গোস্বামী ও শ্রীমতি কল্পনা গোস্বামীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টান কীর্থন পরিবেশন করেন সানেশ্বর বিয়ানীবাজারের দেবাশীষ দাশ,চুনঘর কুলউড়ার বিদ্যুৎ মল্লিক,জকিগঞ্জ সিলেটের মিন্টু চক্রবর্ত্তী,জামালগঞ্জ সুনামগঞ্জের শ্রীমতি আশা রানী দাশ। জাকজমকপূর্ন অনুষ্টানমালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,উইপি সদস্য নুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন, আখড়ার সেবায়েত পরিবারের কংকন,গোস্বামী, বিপ্লব গোস্বামী,পানু চন্দ,ক্ষুদ্র বহুমুখী ব্যসায়ী সমিতির সাধারন সম্পাদক মহেন্দ্র রায়, রাজিব কুমার রায় ,বিজয় দাশ,প্রদীপ রায়সহ গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টানে ঐতিহ্যবাহী এ আখড়ার শিষ্য বড়লেখা দক্ষিনভাগের কান্ত শীল আখড়ার নাটমন্ডপ নির্মানের জন্য নদগ ৬ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্র“তি দেন।


এ ক্যটাগরির আরো খবর..