নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে নবীগঞ্জ ৯ নং বাউসা ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে রুদ্রগ্রাম রোডস্থ সা-রে-গা-মা সঙ্গীত প্রশিক্ষন একাডেমী কার্য্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র দাশের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রদীপ কুমার রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টন ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।
এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ৯ নং বাউসা ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ২ অভিজিত পাল,সাংগঠনিবক সম্পাদক শিক্ষক সুজিত চন্দ্র দাশ,সহ-সাংগঠনিক সম্পাদক নিখিল আচার্য্য,ওস্তাদ শ্রীনিবাস দাশ,শ্রীবাস দেবনাথ,বিমল পাল,গোবিন্দ দাশ,বিদ্যুত পাল,সুমন রায়,শ্রীপদ দাশ,সুশান্ত চন্দ,অজিত দেব,শিপন পাল,সুবীর চন্দ্র পাল প্রমূখ। সভায় আগামী সোমবার পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউসা ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগ মঙ্গল শোভাযাত্রা সহকারে নবীগঞ্জ উপজেলা কমিটির সাথে একত্রিত হয়ে নবীগঞ্জ বাজার প্রদক্ষিনসহ বিভিন্ন অনুষ্টানের উদ্যোগ নেওয়া হয়েছে।