× Banner
সর্বশেষ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত

নবীগঞ্জে শশুরবাড়ীর বাগানে গাছের সাথে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
নবীগঞ্জে শশুরবাড়ীর বাগানে গাছের সাথে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নবীগঞ্জ,হবিগঞ্জ থেকে ॥ 
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সারং বাজারে আব্দুল সামাদ (৩০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার সকালে শশুরবাড়ির পাশের বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের ভাই আব্দুল করিম জানান, আব্দুস সামাদ তার ২য় স্ত্রী সালমা বেগমকে নিয়ে চট্টগ্রামে বসবাস করত। স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার জের ধরে সম্প্রতি স্ত্রী সালমা বাপের বাড়িতে চলে এসে আব্দুল সামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর থেকেই সামাদ মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। প্রথম স্ত্রী ও ১ সন্তান থাকার পরও সামাদ প্রেমের মাধ্যমে সালমাকে বিয়ে করে। যা নিয়ে দুই পরিবারে মামলা চলছিল। আমার ধারণা সালমার বাড়ির লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। নিহতের ২য় স্ত্রী সালমা বেগম বলেন, অনেকদিন সামাদের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তারা পালিয়ে বিয়ে করে সংসার শুরু করেন। কিন্তু তার পিতা ফরাস মিয়া বাদি হয়ে মামাদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। আমি ও সামাদ একমাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে চিটাগাং বসবাস করি। কিছুদিন আগে সামাদ আমাকে বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ দেয়। বিষয়টি আমি আমার পরিবার কে জানালে তারা টাকা দিতে না পারলে সামাদ আমাকে মারপিট করে। খবর পেয়ে আমার পরিবার আমাকে উদ্ধার করে হবিগঞ্জ  হাসপাতালে চিকিৎসা করায় এবং সামাদের বিরুদ্ধে মামলা করে। এরপর থেকে সামাদ পলাতক ছিল। গতকাল মঙ্গলবার ভোরে আমাদের বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় সামাদের লাশ দেখতে পায়। তার ধারণা কেউ সামাদকে হত্যা করে তাদের ফাঁসাতে তাদের বাড়ির পাশে গাছে লাশ ঝুলিয়ে রাখে। এদিকে, গত সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম থেকে কাউকে কিছু না জানিয়ে এলাকায় চলে আসে সামাদ । তবে এলাকার কারো সঙ্গে দেখা হয়নি তার। গতকাল মঙ্গলবার ভোরে তার দ্বিতীয় স্ত্রীর ঘরের পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমান বলেন, আব্দুল সামাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রির্পোট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..