নবীগঞ্জে যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত ৩০

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চাঁন গ্রামের নিকটে পালের বাজার নাম স্থানে ব্রিজের রেলিং ভেঙ্গে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে মহিলা ও শিশুসহ অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী একটি যাত্রীবাহি  বাস উল্লেখিত স্থানে পৌছা মাত্র নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে। এ সময় আশপাশের লোকজন দুর্ঘটনায় আহতদের উদ্বার করেন। দুর্ঘটনায় গুরুতর আহতরা হল, শকুর মিয়া (৫০), দৌলত খান ()৩৮, মীর শিশু মিয়া (৭০), মায়া রায় (৩৫), শাহেরা বেগম (৪০), ফয়জুন্ন্চ্ছো (৭১), রহমত আলী (২৫), পুতুল বিবি (৩৫), কয়ের মিয়া (৪৮), আফজল মিয়া (২৮), রুজি পাল (৩৫), তালেব মিয়া (৭০), আলমগীর মিয়া (৩৫)।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।