× Banner
সর্বশেষ
ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও

নবীগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত শতাধিক

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

উত্তম কুমার  পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে: নবীগঞ্জ উপজেলার  গজনাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি ও মামদপুর  গ্রামবাসীর  মধ্যে পূর্ব শক্রুতার জের ধরে  সংঘর্ষে  উভয় পক্ষে মহিলা শিশুসহ শতাধিক লোকজন আহত  হয়েছে । গুরুতর আহত ১০জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। উভয় পক্ষের  ২০-২৫ জনকে  নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায় দীর্ঘ দিন ধরে শিড়ালেরপুঞ্জি ও মামদপুর  গ্রামবাসীদের মধ্যে বিরোধ  চলে আসছিল  ।এরই জের ধরে কয়েকদিন ধরে উভয় পক্ষের  মধ্যে চোরাগুপ্তা সংঘর্ষ কয়েকদফা হয়। এর জেরধরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুই গ্রামবাসীদের মধ্যে  সংঘর্ষ হয়।  সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র পাশাপাশি ইট পাটকেল ব্যবহার করে।

দু-পক্ষের মধ্যে   প্রায় ২ঘণ্টা সময় সংঘর্ষ চলার পর স্থানীয় লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করেন । সংঘর্ষে আহতরা হলেন কদর মিয়া (৬০)  গনি মিয়া (৩৫) লেবু মিয়া (৪০) শাহিন মিয়া (৩৫)  সফিক মিয়া (৩২)  শিশু তাহের মিয়া (৮)তোফাজ্জুল মিয়া (১২) ফারছু মিয়া (৩০) মছব্বির মিয়া (৩০) আব্দুল হাই (৩৫) মুহিদ মিয়া (৩০) সুফি মিয়া (৩০)কুশুম বিবি (৬০) খালেদ মিয়া (২৫) হেলাল মিয়া (২২) তছর আলী ( ৪২) জামাল আলী (৩৫)  কন্টর আলী (৭০)জালাল আলী (৫০) নুয়াজ আলী (৫৫) আমির আলী (২৮) ফুল মিয়া, সুমন মিয়া,(২৫) হেলাল মিয়া, সেজু আহমেদ সহ শতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ির  এ এস আই সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন

করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। গুরুতর আহতদের মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উভয় পক্ষের  ২০-২৫ জনকে   প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..