× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ( হবিগঞ্জ)থেকে

নবীগঞ্জে কৃষি জমি রক্ষায় অভিযান , অবৈধ মাটি কাটায় অর্থদন্ড

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
অবৈধ মাটি কাটায় অর্থদন্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোনো প্রকার অনুমতি ছাড়া উর্বর কৃষি জমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে একজনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রাম্যমাণ আদালতে ।
২৩ ডিসেম্বর মঙ্গলবার  সকালে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, উর্বর ধানী কৃষি জমি এক্সেভেটর দিয়ে কেটে মাটি অপসারণ করা হচ্ছে। সকাল আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় বাগাউরা মৌজার হরিনগর গ্রামের শুক্কুর শাহ ফকির এর ছেলে জামাল শাহ কে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মাটি বোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত মাটি নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে, যা উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি জানান, কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..