× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নবীগঞ্জের শহরে দিনদুপুরে ভয়াবহ অগ্নিকান্ড ৮টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি

admin
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র কলেজ রোডের একটি লেপ-তোষকের দোকান থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সংগঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে থানা পয়েন্টে মরহুম আব্দুস সাত্তার আজাদ’র মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ।

ব্যবসায়ী ও স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি লেপ তোষকের দোকান, আরএফএল প্লাষ্টিকের দোকান, একটি সেলুন, ইলেক্ট্রনিক্স এর দোকান, মোবাইল টেলিকমের দোকানসহ কমপক্ষে ৮টি দোকান সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ব্যবসায়ী ও রোকজন দিকবেদিক ছুটোছুটি করতে তাকেন। এ সময় পাশ^বর্তী শাহজারাল হোটেল ও অনিমা ফার্মেসীর মালিকগন ঘর থেকে মালামাল বের করে ফেলেন। খবর পেয়ে কিছু বিলম্বে নবীগঞ্জ ফায়র সার্ভিসের দমকল বাহিনীর একদল কর্মী প্রাণপন চেষ্টা করে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। পরে হবিগঞ্জ থেকেও দমকল বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে সহযোগিতা করে।

স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে থানা পয়েন্টের রাজিব মিয়ার লেপ তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুনের লিলিহান শিখা চর্তুর দিকে ছড়িয়ে যায়। এতে আশপাশের ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত হয়ে পড়ে। এছাড়া আশপাশের দোকান ও বাসা বাড়িতে আগুন আতংকে ছুটাছুটি করতে গিয়ে কয়েক’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশের ব্যবসায়ীরা তাদের দোকান থেকে আগুন আতংকে মালামাল বের করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত ঘঠেছে কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি।

এছাড়াও এই মার্কেটে ইতিপূর্বেও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সাহার্য্যরে দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..