× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

নবীগঞ্জের পল্লীতে প্রতিপক্ষকে ফাঁসাতে পিতাকে খুন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Nabiganj-police-station.jpg

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ( হবিগঞ্জ)থেকে: হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বৃদ্ধ  পিতাকে খুন করেছে ছেলে ও তার স্বজনরা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
২৪ এপ্রিল শনিবার বিকেলে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
আটককৃতরা হলো, নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামের মিসবাহ উদ্দিন, সামছুল হক ও জিলু মিয়া। তারা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, স্থানীয় বিজনা নদীর লিজ নিয়ে নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে ১০/১২টি মামলাও রয়েছে। এরই জের ধরে গত বছরের ১৫ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বিছানায় শুয়ে থাকা ৭৫ বছরের বৃদ্ধ জাহির আলীকে তার ছেলে আরশ আলী ও স্বজনরা ফিকল (বল্লম জাতীয় অস্ত্র) দিয়ে পেটে আঘাত করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় নিহতের ছেলে আরশ আলী বাদি হয়ে পরদিন প্রতিপক্ষের ৯২ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্তকালে বাদি পক্ষের লোকজনের কথাবার্তায় সন্দেহ দেখা দিলে গত ২২ এপ্রিল বাদি পক্ষের মিসবাহ উদ্দিনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায় নবীগঞ্জ থানা পুলিশ। এক পর্যায়ে সে ঘটনার বর্ণনা দেয়। তার দেয়া তথ্য মতে গত ২৩ এপ্রিল বাদি পক্ষের সামছুল হক ও জিলু মিয়াকে আটক করে।
২৪ এপ্রিল তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে জানায়, প্রতিপক্ষকে ফাঁসাতে নিহত জাহির আলীর ছেলে আরশ আলীর নেতৃত্বে তার গোষ্ঠীর ৭ জন মিলে জাহির আলীকে হত্যা করে।এ ঘটনায় ছেলেসহ বাকি ঘাতকরা পলাতক রয়েছেন। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..