ধামইরহাটে রোজাদারদের পাশে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান

ধামইরহাটে রোজাদারদের পাশে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে রোজাদারদের পাশে দাড়িয়েছে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনের নিজ উদ্যোগে দলীয় কার্যালয় হতে উপজেলার বিভিন্ন স্থানে রোজাদারদের জন্য ইফতার ও মাস্ক বিতরণ করেন ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন। এ সময় সহ-সভাপতি আসাদুজ্জামান, নুর আলম বাবু, জেলা ছাত্রলীগ  নেতা সুমন হোসেন প্রমুখ।

ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান বলেন, ‘আমরা করোনা কালীন মুহুর্তে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি, অসহায়দের ইফতার ও মাস্ক বিতরণ করছি। অতীতেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম, দুর্যোগ মুহুর্তে অসহায় ধান কেটে দিয়েছিলাম, প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থাকতে যতটুকু সহযোগিতা করার দরকার উপজেলা ছাত্রলীগ তা করে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।