× Banner
সর্বশেষ
দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম

নিউজ ডেস্ক

নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জেল

admin
হালনাগাদ: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জেল

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়নে পারকুল এলাকায় ২ ফেব্রয়ারী বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন।

এ সময় কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লংঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার জাহাঙ্গীরনগর এলাকার কয়েরগাও গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৫), ও সেলিম মিয়া(২২)নামের ২(দুই) ব্যক্তির প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। তিনি জানান সরকারী কাজের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় এস আই গৌতম সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..