× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতী ধর্ষণ

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ মার্চ, ২০২০
নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতী ধর্ষণ

অসীম মোহন্ত, নন্দীগ্রাম  প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে (১৯) ধর্ষণের অভিযোগে খোরশেদ আলম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোট হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত খোরেশেদ আলম বগুড়া সদর উপজেলার কানপাড়া গ্রামের ছকমল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, খোরশেদ আলম নন্দীগ্রাম কলেজ পাড়ায় তার বোনের বাড়িতে যাওয়া-আসা করতো। এসময় তার বোনের বাড়ির পার্শ্বের বাড়ির এক যুবতীকে বিয়ের প্রস্তাব দেয় সে। এভাবে কিছুদিন চলার পর গত বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে ওই যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ির পার্শ্বে আম বাগানে ডেকে নেয়। পরে সেখানে ওই যুবতীকে ধর্ষন করে পালিয়ে যায় খোরশেদ।

এবিষয়ে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবিরের সাথে যোগযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২১ মার্চ) সকালে ধর্ষিতার মা (৪৫) বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে নন্দীগ্রাম কলেজ পাড়ায় অভিযান চালিয়ে ধর্ষক খোরশেদ আলম কে গ্রেফতার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..