× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

ডেস্ক

নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে চাই -উপদেষ্টা নাহিদ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
সব জনগোষ্ঠীর সমান মর্যাদা

সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে চাই। বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর পলাশীতে মহা জন্মাষ্টমী তিথি উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে বাইরের দেশের শক্তিকে রুখে দিতে হবে।

বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই। বিদেশি শক্তিকে রুখে দিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় বাংলাদেশ থেকে সব ধরনের বৈষম্য ও নিপীড়ন দূর করার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ।


এ ক্যটাগরির আরো খবর..