× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নতুন কোচ পেল আর্জেন্টিনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: রিও অলিম্পিক শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগেই নতুন কোচ পেল ডি মারিয়া-হিগুয়েইনরা। আর্জেন্টিনার নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন এদগার্দো বাউজা।

আর্জেন্টিনার কোচ হিসেবে ডিয়েগো সিমিওনে, জর্জ সাম্পাওলি, মাউরিসিও পচেত্তিনোর নাম শোনা গিয়েছিল। তবে সব জল্পনা-কল্পনা শেষে বাউজাকে নিয়োগ দিয়েছে এএফএ। বাউজার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছে তার প্রাক্তন ক্লাব সাও পাওলো।

আর্জেন্টিনা ভক্তদের কাছে বাউজা নামটা অপরিচিত হলেও লাতিন আমেরিকান ফুটবলে বেশ জনপ্রিয় তিনি। ২০০৮ সালে ইকুয়েডরের ক্লাব এলডিইউ কুইতো কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিতেছিল বাউজার তত্ত্বাবধানে। সেবারই ইকুয়েডরের কোনো ক্লাব প্রথমবারের মতো পড়েছিল লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট।

২০১৩ সালে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোকেও কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিতিয়েছিলেন বাউজা। তাই শিরোপা জিততে এবার তার উপরই আস্থা রাখছে এএফএ।

নতুন কোচ নিয়োগ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান আর্মান্দো পেরেজ বলেন , ‘আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। আর শেষ পর্যন্ত বাউজাকেই সেরা বলে মনে হয়েছে। আশা করছি, তিনি সেই সাফল্য এনে দিতে পারবেন, যা আমরা সবাই চাই।’

এদিকে বাউজার প্রাক্তন ক্লাব সাও পাওলো তাদের অফিসিয়াল পেইজে জানায়,‘ সোমবার রাতে ক্লাবটির সঙ্গে বন্ধন ছিন্ন করেছেন এদগার্দো বাউজা। কেননা এএফ’র দেওয়া কোচের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার জাতীয় দলের কোচের শূন্য পদে দায়িত্ব পাচ্ছেন তিনি।’


এ ক্যটাগরির আরো খবর..