× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব - পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নতুন কুঁড়ি স্পোর্টস আমাদের নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখাবে। বাংলাদেশের অর্থনীতিতেও ক্রীড়া একটা শক্ত ভুমিকা রাখতে পারে, স্পোর্টস ডিপ্লোমেসির মধ্য দিয়ে বাংলাদেশ ক্রীড়াতে যেন শক্ত অবস্থানে নিতে পারে তা নিয়েই প্রধানমন্ত্রী কাজ করছেন

তিনি আরও বলেন,নতুন কুঁড়ির মধ্য দিয়ে মানব সম্পদ গড়তে, সু-নাগরিক গড়তে, দক্ষ ক্রীড়া হিসেবে গড়তে শক্ত ভূমিকা রাখবে। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি বলিষ্ঠ জায়গায় নিয়ে যাবে। একারণেই আজকের দিনটা ঐতিহাসিক।

প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু স্পোর্টস নয়, নতুন কুঁড়ির মধ্য দিয়ে ছেলে-মেয়েরা তাদের পড়ালেখাসহ মেধা বিকাশ এবং অপসংস্কৃতি থেকে দূরে থাকবে। এরই মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পাব।

শনিবার (২ মে) বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে একটি উইং খোলা হয়েছে। এই উইংয়ের মধ্য দিয়ে আমরা ক্রীড়া কূটনীতি আরও বেশি জোরদার করতে পারব। বিভিন্ন দেশের সঙ্গে স্পোর্টস নিয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে সেগুলো নবায়ন করা হবে।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়া শিক্ষার্থীরা অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..