× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

নগরীর পতেঙ্গা থেকে বিদেশী মদ ও বিয়ারসহ আটক ২

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

প্রেস বিজ্ঞপ্তি : নগরীর পতেঙ্গা থানাধীন এলাকায় অভিযান করে ৩০ বোতল বিদেশী মদ এবং ৮১ ক্যান বিদেশী বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।
র‌্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নগরীর পতেঙ্গা থানাধীন নেভাল রোড তুহিন স্টোরে অবৈধভাবে লাইসেন্স বিহীন মাদক ক্রয় বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ ২৩ ফেব্রয়ারি সিনিয়র এএসপি শাহেদা সুলতানা, পিপিএম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ হারুন (৩৭), মোঃ মনির হোসেন (৪৭),’দেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত দোকানের ভিতর এবং দোকানের পিছনে তল্লাশী করে সুকৌশলে লুকানো অবস্থায় ৩০ বোতল বিদেশী মদ ও ৮১ ক্যান বিদেশী বিয়ার উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদ এবং বিয়ার এর আনুমানিক মূল্য ১ লক্ষ ৭১ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..