× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

নকল এন-৯৫ মাস্ক সরবরাহে জেএমআই চেয়ারম্যান গ্রেপ্তার

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
জেএমআই চেয়ারম্যান গ্রেপ্তার

জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে দুদকের একটি টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে দুদক সূত্রে জানা গেছে।

করোনা মোকাবিলায় এন নাইনটি ফাইভ মাস্ক কিনতে সরকার একশো কোটি টাকা বরাদ্দ করে। ঠিকাদারি প্রতিষ্ঠান জেএমআই স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভুয়া এন নাইনটি ফাইভ মাস্ক সরবরাহ করেছে বলে গোয়েন্দা ও অন্যান্য সূত্রে জানতে পারে দুদক।

এছাড়া, সরবরাহ করা মাস্ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তৈরি করা হয় এবং মহামারীর সুযোগে ভুয়া মাস্ক তৈরি করে এন নাইনটি ফাইভের প্যাকেটে চালিয়ে দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে জেএমআই’র বিরুদ্ধে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোতে মাস্ক সরবরাহ করে জেএমআই। সেখানে আসল মাস্কের পরিবর্তে নকল মাস্ক সরবরাহ করা হয়। আর এই অভিযোগ ওঠার পরে অনুসন্ধানে নামে দুদক।

এর আগে এন-৯৫ মাস্ক কেনাকাটায় দুর্নীতির অভিযোগে আবদুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন-দুদক। তারা মাস্ক জালিয়াতির ঘটনা অস্বীকার করলেও দুদক জানায়, তাদের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট।


এ ক্যটাগরির আরো খবর..