× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি(এস.এম. সাইফুল ইসলাম কবির)

মোরেলগঞ্জে নকলআইসক্রিম কারখানা ভ্রাম্যমানআদালতের অভিযান

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
নকলআইসক্রিম কারখানা ভ্রাম্যমানআদালতের অভিযান

বাগেরহাটের মোরেলগঞ্জে লিটন সুপার আইসক্রিম কারখানায় বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম তৈরির দায়ে মালিক লিটন শিকারীকে (৩০) ৯ মাসের কারাদণ্ড ও নকল আইসক্রিম রাখার দায়ে দোকানীকে হাসিব হাওলাদারকে(২৫) দশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (১ লা জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবাইয়া বিনতে কাশেম এ দন্ডাদেশ দেন। লিটন শিকারী উপজেলার বারইখালী এলাকার জালাল শিকারীর ছেলে ও দোকানী হাসিব হওলাদার উপজেলার পাচ রাস্তা সংলগ্ন
মোস্তফা হাওলাদারের ছেলে।

জানা গেছে, লিটন শিকারীকে দীর্ঘদিন ধরে তার আইসক্রিম কারখানায় বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম তৈরি করে আসছিল। আজ দুপুরে এমন সংবাদে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই লিটন সুপার আইসক্রিম কারখানায় মালিক লিটন শিকারীকে ৯ মাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠায়। ভ্রাম্যমান আদালতে মোরেলগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..