× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নওগাঁ-৬ আসনে বিএনপি মনোনীত আলমগীর কবির

admin
হালনাগাদ: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুইজনের নাম ঘোষণা করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আবার বিএনপির দলীয় মনোনয়ন চুড়ান্ত ঘোষণা করা হয়েছে।

এতে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে শেখ রেজাউল ইসলাম রেজুকে বাদ দিয়ে এ আসনে সাবেক প্রতিমন্ত্রী মো: আলমগীর কবির এর নাম চুড়ান্ত ঘোষণা করা হয়। বিএনপির চুড়ান্ত মনোনয়ন তালিকার ঘোষণা দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে ২৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুইজনের নাম ঘোষণা করা হয়েছিলো। এনিয়ে এলাকায় মানুষের মাঝে চলছিল নানা জল্পনা কল্পনা।

এখন এ আসনে সাবেক প্রতিমন্ত্রী মো: আলমগীর কবির এর নাম ঘোষণা করায় বিএনপির নেতা কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে অনেক বিএনপির নেতা কর্মীরা জানিয়েছেন। নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম ধলু এ আসনের প্রার্থীর নাম নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..