× Banner
সর্বশেষ
আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী

নওগাঁর মান্দায় গাঁজা গাছসহ গ্রেফতার- ১

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২৬
মান্দায় গাঁজা গাছসহ গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা গাছসহ নিতাই কুমার মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রামনগর গ্রামের নন্দ কুমারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা উপজেলার রামনগর গ্রামের একটি কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজা গাছ রোপণ করে পরিচর্যা করা হচ্ছে। সংবাদের সত্যতা যাচাই করে অভিযান পরিচালনা করলে অভিযানে অংশ নেওয়া টিম নিতাই কুমার মন্ডলকে গ্রেফতার করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কচুক্ষেত থেকে একটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত গাঁজা গাছটির ওজন প্রায় ২ কেজি ৫০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত নিতাই কুমার মন্ডলের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..