× Banner
সর্বশেষ
প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আন্তঃধর্মীয় সংলাপ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী

নওগাঁর ধামইরহাটে “ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা”Ñ এ মূল সুর ঘিরে বেসরকারী উন্নয়নসংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উপজেলা পর্যায়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আন্তঃধর্মীয় সংলাপ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে ১৯ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় ধামইরহাট উপজেলা অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।

কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, জুবিলি বাস্তবায়ন কমিটির সেক্রেটারী অসীম ক্রুশ, খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের রাজশাহী ধর্মপ্রদেশের আহবায়ক ও মহিপাড়া ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত রেভা. ফাদার প্যাট্রিক গমেজসহ কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয়জন প্রতিনিধি, উন্নয়নমিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতির সদস্য-সদস্যা ও জন সংগঠনের নেতৃবৃন্দ, শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, মিডিয়া প্রতিনিধি, সমমনা এনজিও প্রতিনিধিগণ।

পরে ভূমিহীন এক অসহায় দম্পতি নানাইচ গ্রামের মি. আন্দ্রিয়াস সরেনকে একটি একটি ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি। এ সময় আরও দুই প্রতিবন্ধীতে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..