ঢাকা: আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।
আজ এক শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, মুফতি ওবাইদুল হক নঈমী বাংলাদেশে ইসলামের শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর ইন্তেকালে বাংলাদেশ একজন অন্যতম প্রধান ইসলামিক চিন্তাবিদকে হারাল।
ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।