× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

ধোলাইখাল ও ধূপখোলা মাঠ : কোরবানির হাট জমজমাট

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

মোঃ আবুল হোসেন ॥ ধোলাইখাল ও ধূপখোলা মাঠে কোরবানির গরুর হাট বেশ জমজমাট হয়ে উঠছে। অন্যান্যবারের চেয়ে এবারের গরুর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। গরুর সংখ্যা বেশি দেখা গেলেও গরুর মালিকরা গরুর দাম হাকাচ্ছেন অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ।

ধোলাইখালের ইজারাদার বাবু ভূঁইয়ার ইজারা শুধু ধোলাইখালই নয়! তার ইজারা সম্প্রসারিত হয়েছে ধোলাইখাল থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে! খোলাইখাল, মুরগিটোলা মোড়, কাঠেরপুল, সূত্রাপুর, দয়াগঞ্জ মোড় পর্যন্ত বসেছে তার এই কোরবানির ইজারার হাট।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, এবারের ধোলাইখারের ইজারাদার হাট ইজারা নিয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকায়। কর্মচারি ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৩ কোটি টাকা খরচ হবে তাঁর এই ইজারার পেছনে।

এদিকে ধূপখোলা মাঠ ইজারাদার ইজারা নিয়েছে ৯৫ লাখ টাকা বলে জানা গেছে। আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখের মতো এই ইজারাদারের খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। এই ইজারাদারের কাছে একটি ছাত্র সংগঠন ব্যবসার বিশ ভাগ চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..