জামিন পেল বিএনপি নেতা শাহজাহান মিয়া

স্টাফ রিপোর্টার: সাবেক হুইপ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শাহজাহান মিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

আইনজীবী মাসুদ রানা জানান, শাহজাহান মিয়ার বিরুদ্ধে অন্য মামলা না থাকায় তার মুক্তিতে আর আইনগত বাধা নেই

আইনজীবী জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট বাজারে পুলিশের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে কালো পতাকা মিছিল করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় একজন নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১৬ নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুই থেকে তিন হাজার লোককে আসামি করে মামলা করে। এ মামলায় চলতি বছরের ৫ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। বিচারিক আদালত তার জামিন নামঞ্জুর করলে উচ্চ আদালতে আবেদন করেন শাহজাহান মিয়া। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত তাকে জামিনের আদেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।