× Banner
সর্বশেষ
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মত বিনিময়

ACP
হালনাগাদ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
ধামইরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মত বিনিময়

নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় জামায়াতে ইসলাম ধামইরহাট শাখা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধামইরহাট উপজেলা প্রেসক্লাব, ধামইরহাট প্রেসক্লাব এবং ধামইরহাট মডেল প্রেসক্লাব এর নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা (পশ্চিম) আমির ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি।

এ সময় প্রধান মেহমান ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি বলেন, ্য়ঁড়ঃ;ফ্যাসিবাদ সরকারের অপকর্মের কথা ভুলে গিয়ে এখন থেকেই সত্য কথা প্রকাশ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘নিজের থেকে পরিবর্তন শুরু করি, ব্যক্তি ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করি, সত্যকে সত্য বলি, তবেই পরিবর্তন সম্ভব।’

১নং ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের আমির মাও:আব্দুল কাহার সিদ্দিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন নওগাঁ জেলা ওলামা বিভাগের আমির সহকারি অধ্যাপক একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা আমির মাও কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসা, ১নং ইউনিয়ন আমির মাওলানা ইউনুছার রহমান প্রম‚খ। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় সাংবাদিক পেশার বিভিন্ন সুবিধা ও অসুবিধা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুসা স্বপন, সহ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক প্রভাষক আবুল বয়ান মুহাম্মদ আব্দুজ জাহের,রেজুয়ান হোসেন, শহিদুল ইসলাম, উজ্জল হোসেন, মুমিনুল ইসলাম, রুবাইয়াত হোসেন প্রম‚খ।


এ ক্যটাগরির আরো খবর..