× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ধামইরহাটে শুদ্ধসুরে ১৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ ফেব্রুয়ারী বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে সংগীত পরিবেশন অনুষ্ঠানে ক, খ ও গ গ্রুপে মোট ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

এ সময় ধামইরহাট সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিার গোলাম মোস্তফা, চকময়রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল রব্বানী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বদিউজ্জামান বকুল, বিচারক শিল্পকলা একাডেমির প্রশিক্ষক গুরু মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতার অন্যতম বিচারক ও উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার ফোকাল পয়েন্ট কর্মকর্তা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার জানান, এর আগে আন্ত শ্রেনি, আন্ত ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এতে যথাক্রমে প্রাথমিক পর্যায়ে বেনীদুয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধামইরহাট সরকারী এম এম কলেজে প্রথম হয় এবং তাদের পুরুস্কৃত করা হয়।

পুরো উপজেলায় ১১২টি প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..