× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

ধামইরহাট( নওগাঁ) প্রতিনিধি(মো.আবু মুছা স্বপন)

ভর্তুকি মূল্যে টিসিবির পন্য পেল ধামইরহাট পৌরসভার ২হাজার ২৩৬পরিবার

ACP
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
ভর্তুকি মূল্যে টিসিবির পন্য পেল

নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষের নিকট সরকারের ভর্তূকিমুল্যে
(ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবি’র পন্য পেল ধামইরহাট পৌরসভার ২
হাজারের অধিক পরিবার। স্থানীয় ভাবে ডিলারের মাধ্যমে ও উপজেলা প্রশাসন
কর্তৃক ফ্যামিলি কার্ডের মাধ্যমে সঠিক ভোক্তাদের নিকট স্বল্পমুল্যে ধামইরহাট
পৌরসভার ২ হাজার ২৩৬ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৩
ও ৪ এপ্রিল ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে এবং চকময়রামে কার্ডধারী
সুবিধাভোগী অসহায় ও নিম্ন আয়ের প্রত্যেক পরিবার প্রধানকে ২ কেজি করে
সয়াবিন তেল, চিনি-মসুরডাল প্রদান করা হয়। এ সময় পৌরসভার প্যানেল মেয়র
মুক্তাদিরুল হক মুক্তা, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল
আলম, কাউন্সিলর একরামুল হক, ডিলার জাহিদ হাসান ও মেহেদী হাসান প্রমুখ

উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ধামইরহাট উপজেলায় পৌরসভাসহ ৮টি ইউনিয়নে
১০ হাজার ৭৩৪ জন ভোক্তাদের মাঝে টিসিবির পন্য বিক্রয় করা হবে।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘রমজানে
দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে সরকারীভাবে ভর্তূকিমুল্যে টিসিবির পন্য বিক্রয় করার
পাশাপাশি বাজার নিয়ন্ত্রনে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে, এবং ভোক্তা
অধিকার নিশ্চিতে মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..