× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ অক্টোবর সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে শ্রমিকলীগের একটি র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনাজির সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক সোহেল রানা, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান, দপ্তর সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..