× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

ডেস্ক

ধানের শীষে ভোট না দিলে আওয়ামী লীগ ও সনাতনীরা বাংলার মাটিতে থাকতে পারবে না -জিন্নাহ কবির

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
বাংলার মাটিতে থাকতে পারবে না

“ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ না দিলে সনাতন ধর্মের মানুষ ও আওয়ামী লীগের কেউ বাংলার মাটিতে বসবাস করতে পারবে না। বলেছেন মানিকগঞ্জ-১ (ঘিউর, দৌলতপুত, শিবালয়) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।

সম্প্রতি ‘ভোট না দিলে সংখ্যালঘুদের দেশ ছাড়া করার হুমকি’ সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এছাড়া জেলাজুড়ে ‘কনসার্ট’ করার ঘোষণা দিয়েও আলেম সমাজের তোপের মুখে পড়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে জিন্নাহ কবীরকে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে চরম আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই—যদি আওয়ামীলীগার কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ভোট না দিয়ে দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্নাহ বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না, এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না!

তাঁর এই সাম্প্রদায়িক ও উসকানিমূলক মন্তব্য কেবল সাধারণ মানুষের মধ্যেই নয়, বরং জাতীয় পর্যায়েও তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

কেবল সংখ্যালঘুদের হুমকিই নয়, এর আগে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে জিন্নাহ কবীর ঘোষণা দিয়েছিলেন যে তিনি মানিকগঞ্জ জেলাকে ‘কনসার্টে কনসার্টে ভরিয়ে দিবেন’। তাঁর এমন সস্তা বিনোদননির্ভর রাজনৈতিক প্রতিশ্রুতি মানিকগঞ্জের স্থানীয় আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আলেমদের মতে, এটি কেবল এলাকার সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থীই নয়, বরং একজন সংসদ সদস্য প্রার্থীর কাছে উন্নয়নমূলক বা গঠনমূলক আলোচনার বদলে এমন অপসংস্কৃতির প্রসার কোনোভাবেই কাম্য নয়। ব্যাপক ক্ষোভ প্রকাশ করে তারা একে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন।

এদিকে, জিন্নাহ কবীরের এই অবিবেচক মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে অপপ্রচারের নতুন সুযোগ পেয়েছে পতিত ফ্যাসিস্ট শক্তি। জিন্নাহ কবীরের এই মন্তব্যকে ঢাল হিসেবে ব্যবহার করে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ।


এ ক্যটাগরির আরো খবর..