× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

রাজধানী ঢাকার ধানমণ্ডি ৬ এ একটি বহুতল আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ হয় দুজন। তবে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে  মৃত্যু হয়েছে এক বৃদ্ধার ।

আজ শনিবার সকাল নয়টা ২৫ মিনিটে ৬/এ এলাকার ঈদগাহ ময়দানের বিপরীতে একটি ১২তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও ডাম্পিংয়ের কাজ চলছে।

ঘটনার পরপরই ধানমণ্ডি মডেল থানা জানায়, এতে দুইজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। শাহেদা নামের গৃহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


এ ক্যটাগরির আরো খবর..