× Banner
সর্বশেষ
থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী

স্টাফ রিপোর্টার

ধর্ষণের ভিডিও ভাইরাল-যুবতীর আত্মহত্যা

ACP
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
ধর্ষণের ভিডিও ভাইরাল-যুবতীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ভাইরাল হয়ে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে ধর্ষণের শিকার যুবতী।

সোমবার (৬ জুন) সকালে বন্দর উপজেলার বালিয়াগাঁও এলাকায় ঘরের আড়াঁর সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।পরে বেলা ১২টায় বন্দর থানা পুলিশ ওই যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে ও তথ্য অনুসন্ধানে জানা যায়, বন্দর উপজেলার বালিয়াগাঁও এলাকার মৃত জামির খানের ছেলে নুরুল আমিন ও একই এলাকার দিনমজুরের যুবতী মেয়ের সঙ্গে গত ২ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত নুরুল আমিন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই যুবতীকে ধর্ষণ করে।

সর্বশেষ গত ২২ মে সকালে নুরুল আমিনকে বিয়ের জন্য পারিবারিকভাবে চাপ দিলে তিনি তা প্রত্যাখান করেন। পরে এ ঘটনায় ধর্ষণের শিকার যুবতীর মা বাদী হয়ে ২ জুন বন্দর থানায় একটি মামলা করেন। মামলার খবর জেনে অভিযুক্ত তাদের বার বার মামলা প্রত্যাহার করতে হুমকি দেয়। মামলা তুলে না নেওয়ায় শারীরিক সম্পর্কের কিছু বিশেষ মুহূর্ত কৌশলে ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেয়। এতে ওই যুবতী অভিমানে যুবতি অত্মহত্যা করেন।

ধর্ষণের শিকার যুবতীর মায়ের দাবি, থানায় মামলা করায় ধর্ষক নুরুল আমিনের স্ত্রী শ্যামলী বেগম ও তার স্বামীর ভাগ্নের যোগসাজসে ধর্ষণের ভিডিও ভাইরাল করেছে। এর সঙ্গে স্থানীয় মসজিদের ইমামও সম্পৃক্ত বলে দাবি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন ঢাকা পোস্টকে জানায়, আত্মহত্যার খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় কচি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..