× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে -বীর বাহাদুর উশৈসিং

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্যাপন পরিষদ আয়োজিত বাজার মাঠ পূজাম-প পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন।

এ সময় বিপুল সংখ্যক পূজারি ও দর্শনার্থীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ। হাজার বছর ধরে বিরাজমান এ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরো বলেন, এ সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় দেশে ৩১ হাজারের বেশি পূজাম-পে পূজা উদ্যাপিত হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দাকার মোঃ শহিদুল এমরান, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম এবং বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..