× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

দৈনিক আধা ঘণ্টা হাঁটলে কী হয়?

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: নিয়মিত হাঁটলে হৃদযন্ত্র ভালো থাকে, ওজন কমে, মানসিক চাপ কমে। প্রতিদিন আপনি কতটা সময় হাঁটছেন, এই বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীর ঠিক রাখতে। ৩০ মিনিট থেকে এক ঘণ্টা নিয়মিত যতক্ষণই হাঁটুন তার কিছু সুবিধা আপনি নিজেই বুঝতে পারবেন।

জীবনযাত্রাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগের একটি প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিদিন ৩০, ৪০, ৬০ মিনিট হাঁটলে কী উপকার হয়।

৩০ মিনিট হাঁটলে

বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিট হাঁটলে মেজাজ ভালো থাকে। মানসিক চাপ ও বিষণ্ণতা কমে। নিয়মিত হাঁটলে মস্তিষ্ক থেকে সুখী হরমোন নিঃসরিত হয়। এতে মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ে। নিয়মিত হাঁটলে শরীর শিথিল হয়। এ ছাড়া নিয়মিত আধা ঘণ্টা হাঁটলে হৃদযন্ত্র ভালো থাকে। রক্তনালি থেকে বাজে চর্বি দূর করতে সাহায্য করে। হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায়।

৪০ মিনিট হাঁটলে

সপ্তাহে তিনদিন নিয়মিত ৪০ মিনিট করে হাঁটলে স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগ বাড়ে। মস্তিষ্কের যেই অংশ ভাবনা ও পরিকল্পনা করে নিয়মিত হাঁটাহাঁটি করলে সেটিও সুরক্ষিত থাকে।

৬০ মিনিট হাঁটলে

আপনি যদি প্রতিদিন নিয়ম করে এক ঘণ্টা হাঁটেন তাহলে আর মোটা হবেন না। হাঁটলে শরীরের বাড়তি ক্যালোরি খরচ হয়ে যায়। প্রতিদিন এক মাইল হাঁটলে শরীর থেকে ১০০ ক্যালোরি খরচ হয়।

৭৫ মিনিট হাঁটলে

আপনি কি জানেন, মাত্র এক সপ্তাহ যদি প্রতিদিন ৭৫ মিনিট করে হাঁটেন, তাহলে আপনার আয়ু অন্তত দুই বছর বাড়বে? হ্যাঁ, বিভিন্ন গবেষণায় বলা হয়, প্রতিদিন ৭৫ মিনিট করে হাঁটলে তা আয়ু বাড়াতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..