× Banner
সর্বশেষ
দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে ট্রাক ভর্তি দেড় শতাধীক শ্রমিককে কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
দেড় শতাধীক শ্রমিককে কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ট্রাক ভর্তি দেড় শতাধিক শ্রমিক আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে জেলা সদরের বিষয়খালী বাজার এলাকা থেকে তাদের আটক করে। আটক শ্রমিকরা ট্রাক ভাড়া নিয়ে টাঙ্গাইল থেকে সাতক্ষীরা যাচ্ছিল। আটকের পর তাদের বিশেষ নজরদারিতে সাতক্ষীরা পাঠানো হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা প্রশানকে তাদের এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে। এসব শ্রমিকরা সবাই ইট ভাটার শ্রমিক বলে জানা গেছে এবং তাদের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায়।

ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, করোনা ঝুকি এড়াতে চলাচলের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা অম্যান্য করে টাঙ্গাইল থেকে কয়েকটি ট্রাকে বিপুল সংখ্যক মানুষ সাতক্ষীরায় যাচ্ছিল। পরে বিষয়খালী বাজারে চেকপোষ্ট বসিয়ে ট্রাক ভর্তি নারী-পুরুষ ও শিশুসহ ১৫০ জনের বেশী ভাটা শ্রমিককে আটক করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এসব শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখা এবং ট্রাক চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, ট্রাক চালকরা ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে এসব শ্রমিকদের বহন করছিল। একই সাথে ট্রাক ও চালকদের কাগজ পত্র জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..