× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশে পাঁচ শতাংশের নিচে নেমেছে করোনা ভাইরাস শনাক্তের হার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/corona-test-rate.jpg

দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। এতে দেশে এখন করোনা ভাইরাসের ঝুঁকি বিপৎসীমার নিচে চলে এসেছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৭ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের হার কমতে কমতে যদি পাঁচ শতাংশের নিচে নেমে আসে তাহলে মহামারি এপিডেমিক লেভেল থেকে এন্ডেমিক লেভেলে পৌঁছে যায়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত পাঁচ শতাংশের নিচে এলে সংক্রমণ বিপৎসীমার নিচে থাকে। সুতরাং বাংলাদেশে এখন করোনা ভাইরাসের ঝুঁকি বিপৎসীমার নিচে চলে এসেছে।

এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৭৭ জনের। মৃত ২৬ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও ১ জন নারী।

নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৬২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ চার হাজার ৭০৯ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৩ হাজার ৩৭৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৩২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..