× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

মাহমুদ খান, সিলেট ব্যুরো

দেশে ডলার সংকট ও আন্তর্জাতিক কিছু সংকটও রয়েছে -বিমান মন্ত্রী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
দেশে ডলার সংকট

পৃথিবীর সব জায়গার উন্নয়ন কার্যক্রমে কিছুটা ধীরগতি রয়েছে। আমাদের দেশে এবং ডলার সংকট ও আন্তর্জাতিক কিছু সংকট রয়েছে। সেজন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপনের মেগা প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা দেরি হচ্ছে। ওসমানী বিমানবন্দরের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ, যত তাড়াতাড়ি সম্ভব তা করা হবে। বলেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিমানবন্দরে উন্নত রাডার স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দুই এক বছরের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব সমস্যা সমাধান হবে।
মন্ত্রী আরো বলেন, ঢাকায় ও চট্টগ্রামে নতুন রাডার বসানো হয়েছে। এর সাথে আনুষঙ্গিক কিছু জিনিস স্থাপনের বাকি রয়েছে। বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
বিমানবন্দরের নির্মিত কার্গো টার্মিনালের কাজের খবর নেন এবং টার্মিনালের নকশা দেখে কাজের দিক-নির্দেশনা দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..