× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

দেশে একদিনে করোনা শনাক্ত ১৮৭৩, মৃত্যু ২০

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২০
ডা. নাসিমা সুলতানা

দেশে গত ২৪ ঘণ্টায় ১০৮৩৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৭৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০ জন। সুস্থ হয়ে ফিরেছে ২৯৬ জন।

আজ শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

সারাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩২ হাজার ৭৮ জন, মোট মৃত্যু ৪৫২ জন এবং সুস্থ হয়ে ফিরেছে ৬ হাজার ৪৮৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.২২ শতাংশ আর মৃত্যুর হার ১.৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে ২৮৬ জন এর ছাড় পেয়েছেন ৪১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৩০৫জন, এপর্যন্ত ছাড় পেয়েছেন ২০৬৯জন। মোট আইসোলেশন শয্যা ১৩ হাজার ২৮৪টি আর প্রস্তুতি পর্বে আছে ৬৭টি শয্যা। ঢাকা মহানগরীতে ৭ হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৩৪টি। সকল হাসপাতালে আইসিইউ বেড এর সংখ্যা ৩৯৯টি এবং ডায়ালাইসিস ইউনিট ১০৬টি। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে ২৩২২জন এবং ছাড় পেয়েছেন ২০৮৮জন। এপর্যন্ত কোয়ারেন্টাইনে ২ লাখ ৬০ হাজার ৪১৬জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৫ হাজার ২৫৯জন।

বিশ্বের ২১৩টি দেশে আক্রান্তের মোট সংখ্যা ৫৩ লাখ ২০ হাজার ৮৩৪, মৃত্যু ৩ লাখ ৪০ হাজার ২৬১ এবং সুস্থ হয়ে ফিরেছেন ২১ লাখ ৬৯ হাজার ৫৭২ জন।


এ ক্যটাগরির আরো খবর..