× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সাপাহারে মাটির দেওয়াল চাপা পড়ে রাজ মিস্ত্রীর মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ মে, ২০২৪
দেওয়াল চাপা পড়ে মৃত্যু

নওগাঁর সাপাহারে মাটির দেওয়ালে চাপা পড়ে রাজ মিস্ত্রী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনরা জানান, শনিবার (৪ মে) কাজের উদ্দ্যেশে সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে উপজেলার ভাগপাড়ল গ্রামের সাত্তার আলির বাড়িতে রাজ মিস্ত্রী কাজ করতে যায় আব্দুল জলিল (৩৫)।

বাড়িওয়ালা জানান, মাটির বাড়িতে প্রায় ২ফিট ইট দিয়ে পাকা করবার জন্য দেওয়াল এর গোড়ার কিছু মাটি কেটে সরানোর সময় হঠাৎ করেই কিছু বোঝে উঠার আগেই মাটি কাটার ধাক্কায় সেই দেওয়াল টি ভেঙ্গে পড়ে রাজ মিস্তি জলিলের শরীরে উপরে, এসময় দেওয়ালে চাপা পড়ে মিস্ত্রি আব্দুল জলিল, তাৎক্ষনিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপুর প্রায় ১টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোফাজ্জল হোসেন তাকে মৃত ঘোষনা করেন।
নিহত আব্দুল জলিল উপজেলার গোপালপুর ময়নাকুড়ি গ্রামের সেন্টু রহমানের ছেলে। নিহত জলিলের স্ত্রী, ১২ বছরের ১ ছেলে ও ১৭ বছরের মেয়ে রয়েছে।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বিকার করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিলো এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..