× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক

গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

Kishori
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
সড়কে দুদিনের পরিবহন ধর্মঘট

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস। এ ছাড়া যাত্রীর উপস্থিতিও নেই।

বুধবার (১ নভেম্বর) ভোরে গাবত বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিন ভোর থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। অভ্যন্তরীণ রুটের বাস পেতে যাত্রীদের খুব একটা সমস্যা হচ্ছে না। তবে গাবতলী থেকে ছেড়ে যাচ্ছে না কোনো দূরপাল্লার বাস। অধিকাংশ বাসের টিকিট কাউন্টার বন্ধ। এ ছাড়া যাত্রীর সংখ্যাও নেই বললেই চলে।

এ বিষয়ে কমফোর্টলাইন কাউন্টারের ম্যানেজার ইউসুফ আহমেদ বলেন, সকাল থেকে বাস ছাড়ার জন্যই বসে আছি। কিন্তু একটা যাত্রীও আসছে না। ফলে দু-একটা কাউন্টার ছাড়া সব বাস বন্ধ আছে। অবরোধের কারণে যদি একটা বাস পুড়ে যায়, সেটা তো মালিকের অনেক বড় ক্ষতি। তাই কেউ রিস্ক নিতে চায় না।

এদিকে ঢাকার বাইরে থেকে গাবতলী টার্মিনালে বাস প্রবেশের সংখ্যাও খুব সীমিত। কেবলমাত্র মানিকগঞ্জ-পাটুরিয়াঘাটগামী সেলফি পরিবহনকে চলাচল করতে দেখা গেছে। তবে অবরোধের পক্ষে গাবতলী এলাকায় বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল শেষে সারাদেশে মহাসড়ক, রেল ও নৌপথে তিন দিনের (৩১ অক্টোবর ভোর থেকে ২ নভেম্বর) অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির পর জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ ঘোষণা করে। বুধবার অবরোধের দ্বিতীয় দিন চলছে।


এ ক্যটাগরির আরো খবর..