× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

নিউজ ডেস্ক

দু-তিন দিনের মধ্যেই ডলার সংকট সমাধানের নির্দেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
মার্কিন নিষেধাজ্ঞা

কোভিড-১৯ এবং বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চলতি বছরের মার্চের শুরুর দিকে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছিল ৯০ টাকা দরে, এরপর গত ১৭ মে প্রতি ডলার বিক্রি হয় ১০০ টাকায়। এ পরিস্থিতিতে দু-তিন দিনের মধ্যেই ডলার সংকট সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

অর্থনৈতিক চাপ মোকাবিলায় অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একসঙ্গে বসে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় কী করা যায়, তা ঠিক করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২-৩ দিনের মধ্যে বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।

আনোয়ারুল ইসলাম বলেন, বৈঠকে দ্রব্যমূল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়কে কতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ও সরবরাহ কমে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..