× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

দুয়ারে কড়া নাড়ছে ক্রীড়াবিশ্বের অন্যতম বড় আসর ফুটবল বিশ্বকাপ

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ক্রীড়াবিশ্বের অন্যতম বড় আসর ফুটবল বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে । আর মাত্র ১৫ দিন পরই পুরো বিশ্ব মেতে উঠতে যাচ্ছে ফুটবলের উন্মাদনায়, যার আঁচটা পাওয়া যাচ্ছে এখন থেকেই। ১৯৯৪ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ১৫তম আসরের অনেক অজানা কথা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন : সেই ১৯৭০ সালে শেষবার ব্রাজিল জিতেছিল বিশ্বকাপের শিরোপা। স্পেন থেকে বিশ্বকাপ যখন গেল যুক্তরাষ্ট্রের মাঠে, ১৯৯৪ সালে ব্রাজিল ২৪ বছর পর আবারও উঁচিয়ে ধরল বিশ্বসেরার ট্রফি।

যুক্তরাষ্ট্রের মোট নয় শহরের নয়টি মাঠে অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালের বিশ্বকাপ। বিশ্বকাপের ১৫তম আসরের মাসকট ছিল ‘স্ট্রাইকার’ নামের যুক্তরাষ্ট্রের পতাকার আদলে বানানো একটি কুকুর ছানা। ৩১ দিন ধরে মার্কিন মুলুকে চলে ৫২ ম্যাচের লড়াই। এই বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২টি দল। গ্রুপ পর্বের লড়াই শেষে সেরা ১৬টি দল যায় পরবর্তী রাউন্ডে। শুরু হয় নকআউট পর্ব।

কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে সেরা চারে জায়গা পায় ব্রাজিল, সুইডেন, ইতালি ও বুলগেরিয়া। সেখান থেকে ব্রাজিল সুইডেনকে ও জার্মানি বুলগেরিয়াকে পরাজিত করে টিকিট পায় ফাইনালের। বুলগেরিয়াকে হারিয়ে সুইডেন টুর্নামেন্ট শেষ করে তৃতীয় অবস্থানে থেকে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের রোজ বল মাঠে গড়ানো ফাইনালে নামে ইতালি ও ব্রাজিল। সেবারের ফাইনালে দুদল লড়েছিল একদম সমানে সমানেই। নির্ধারিত সময় শেষ করে অতিরিক্ত সময়েও হয়নি ফলাফল। ট্রাইবেকারে গড়ান ম্যাচের ভাগ্যটা যায় ব্রাজিলের দিকেই। নিজেদের ইতিহাসের চতুর্থ শিরোপাটা উঁচিয়ে ধরেন সেলেসাওদের দলনায়ক দুঙ্গা।


এ ক্যটাগরির আরো খবর..